March 19, 2026, 3:53 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রাজনগরে অভিমান করে যুবতীর আত্মহত্যা ! পিতা পুত্রকে আসামী করে থানায় মামলা

রাজনগরে অভিমান করে যুবতীর আত্মহত্যা ! পিতা পুত্রকে আসামী করে থানায় মামলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউপির খাসপ্রেমনগর গ্রামের দিনমজুর গফ্ফার মিয়ার মেয়ে রেহেনা বেগম (১৯) বিয়ের সপ্ন ভঙ্গ হওয়ায় যৌতুকলোভী শশুরবাড়ীর লোকজনদের উপর অভিমান করে ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে যুবতীর আত্মহত্যার ঘটনায় রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ নভেম্বর দিনমজুর গফ্ফার মিয়া রাজনগর থানায় বাদী হয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপির বলিয়ারভার গ্রামের নব বর রিপন বখত (২৮), যৌতুকলোভী শশুর চেরাখ বখত (৫২)সহ আরো ২/৩জনকে আসামী করে (মামলা নং- ১৩, তারিখঃ ১৮/১১/২০১৭ইং, ধারা-৩০৬) দায়ের করেন।  যুবতীর আত্মহত্যার ঘটনার পর থেকেই নব বর রিপন বখত ও যৌতুকলোভী শশুর চেরাখ বখত বাড়ী ছেড়ে পালিয়েছে। জানা গেছে- বিয়ের স্বপ্ন ভঙ্গ যুবতী রেহেনার বিয়ে আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার চেরাগ বখত এর পুত্র রিপন বখত (২৮) এর সাথে বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বিয়েতে আন্তীয়-স্বজনদের দাওয়াত, খাবারের জন্য গরু-ছাগল, কাঠ-ফালৎসহ যাবতীয় মালামাল ও কমিউনিটি সেন্টার বুকিৎ করা সম্পন্ন হয়।  গত ১৫ নভেম্বর রেহেনার শশুরালয় থেকে মেয়ের পরিবারের লোকজনদের ফোন দিয়ে জানানো হয় এ বিয়ে হবেনা। গত ১৬ নভেম্বর মেয়ের বাড়ীর লোকজন  বিষয়টি যাচাই বাচাই করার জন্য চেরাগ বখত এর বাড়ীতে গিয়ে বিয়েটি অকারনে ভেঙ্গে না দেওয়ার অনুরুদ জানান। এ সময় বর পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন- চেরাগ বখত, সিতার বখত, কুটি ও তাদের নিকট আন্তীয় মিরপুর গ্রামের আব্দুর রকিব। এ সময় বর পক্ষের লোকজন পুনরায় এ বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনায় যুবতী রেহেনা মর্মাহত হয়ে গত ১৬ নভেম্বর বিকাল ৫টায় গলায় ওড়না পেছিয়ে পরিবারের অজান্তে অভিমান করে আন্তঃহত্যা করে। মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস সদর হাসপাতালে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে গত ১৭ নভেম্বর লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিয়ের উকিল শাহনাজ বেগম, মিলাদ মিয়া ও তার মা আসমা বেগম জানান- ছেলে পক্ষের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছিল। মেয়ের আংটির মাফও নেয়া হয়ে গেছে। বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে  ছেলের বাবা চেরাগ বখত ২লক্ষ টাকা যৌতুক দাবী করেন। মেয়ের দিন মজুর পিতার পক্ষে দাবীকৃত এ টাকা দেওয়া অসম্ভব ছিল। মেয়েটির বিয়ে ভেঙ্গে যাওয়ায় ও ছেলের পিতার দাবীকৃত টাকা দিতে না পারায় সে আন্তঃহত্যা করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বিষয়টি অত্যান্ত দুঃখজনক এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর