March 15, 2026, 6:55 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি

ডিটেকটিভ নিউজ ডেস্ক                 

 

রংপুরে ধর্মীয় ‘সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগসহ অতীতের সব হামলার বিচার এবং ধর্মাবমাননার অভিযোগ তুলে গ্রেফতার টিটু রায়কে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংগঠনগুলো তাদের দাবি তুলে ধরে।

 জাগো হিন্দু বাংলাদেশ, জাতীয় হিন্দু মহাজোট, বিশ্ব হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু সেবক সংঘ নামের বিভিন্ন ব্যানারে সংগঠনগুলো কর্মসূচিতে অংশ নেয়। রংপুরে গ্রেফতার টিটু রায়কে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় কর্মসূচীতে অংশগ্রহণকারী অনেকের হাতে। জাগো হিন্দু বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও মানববন্ধন কমিটির আহ্বায়ক মিন্টু বালা বলেন, গত ১০ নভেম্বর টিটু রায়ের নামে ‘ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অবমাননার অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩০টির বেশি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর গত ১৪ নভেম্বর বাগেরহাটের চিতলমারির আডুলিয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বী ঋষিকেশ ম-লের বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের চারটি পরিবারের উপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। গত বছর অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তুলে ধরে মিন্টু বালা বলেন, এসব ঘটনায় জামায়াত-শিবির সংঘবদ্ধভাবে জড়িত থাকার অভিযোগ এসেছে। নাছিরনগরে জামায়াত-শিবিরের পাশাপাশি ক্ষমতাসীন দলের দুই নেতার দ্বন্দ্বকেও হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর পোড়ানোর জন্য দায়ী করা হচ্ছে। তিনি এসব হামলাসহ অতীতের সব হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান এবং এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী মনোরঞ্জন ঘোষাল, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিনয় ভুষণ জয়ধর, নরেন্দ্রনাথ মজুমদার, হিরেন্দ্রনাথ বিশ্বাস, গোবিন্দ প্রামাণিকসহ শতাধিক মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর