January 19, 2026, 2:00 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পাবনায় বন্ধুর ঘরের মেঝে খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার

পাবনায় বন্ধুর ঘরের মেঝে খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                 

 

পাবনায় মুক্তিপণের জন্য অপহরণের দুই মাস পর বন্ধুর শোয়ার ঘরের মেঝে খুঁড়ে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সুজানগর উপজেলার উলাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম (২৫) একই গ্রামের আবদুল মালেক শেখের ছেলে। পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, সুজানগর সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র রবিউল গত ২০ সেপ্টেম্বর নিঁখোজ হন। এর কদিন পর রবিউলের পরিবারে কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। না দিলে তাকে হত্যার হুমকি দেয় তারা। পরে রবিউলের বাবা মালেক সুজানগর থানায় অভিযোগ দিলে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অনুসন্ধান শুরু করে বলে জানান পুলিশ কর্মকর্তা রবিউল। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রবিউলের বন্ধু একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মামুনের স্বীকোরোক্তি অনুযায়ী তার শোয়ার ঘরের মেঝের মাটি খুঁড়ে রবিউলের লাশ উদ্ধার করা হয়। তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় বলে মামুন স্বীকার করেছেন। নিহত রবিউলের ভাই নজরুল ইসলাম ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মামুন ও রবিউল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা হত্যাকারীর দৃষ্টান্তশূলক শাস্তি দাবি করেছেন। জেলার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, রবিউল হত্যাকা-ের ঘটনায় পুলিশের হাতে তেমন কোনো ক্লু ছিল না। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামুনকে আটক করা হয়। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর