March 24, 2026, 6:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিতার কাঁধে সন্তানের লাশ!! এর চেয়ে ভারী আর কি হতে পারে

পিতার কাঁধে সন্তানের লাশ!! এর চেয়ে ভারী আর কি হতে পারে

‍পিডিনিউজ ডেস্ক

মোগল সম্রাট শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, দুনিয়ায় সবচেয়ে ভারী বস্তু কি? তার উত্তর ছিল- পিতার কাঁধে সন্তানের লাশ।

দুই ছেলে তাদের পিতার মাতার সাথে। শুধু স্মৃতি!

 

পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী- প্রশ্নটা ফের একমাত্র পুত্রহারা হাফিজুর রহমান মকুল স্যারের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করেছি। জীবনের পড়ন্ত বেলায় সন্তানের লাশ কাঁধে হয়তো তিনিই বুঝেছেন তার ভার কতটা?

মা ও ছেলে

সন্তানের মৃতদেহ দেখতে একজন বাবার কাছে কেমন লাগতে পারে, তা কি আপনি-আমি অনুভব করতে পারবো? যে সন্তানকে পরম মমতায় কোলে পিঠে করে মানুষ করেছেন পিতা, প্রবল আদর যত্ন করে লালন-পালন করেছেন, সেই সন্তানের মরা মুখ যখন একজন পিতাকে দেখতে হয়, সেটা কতটা বেদনার হতে পারে, তা আপনি-আমি আন্দাজও করতে পারবো না।

মায়ের সাথে তাদের দুই সন্তান

যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন, তারপরও অত্যন্তু দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর জনবীমা, এরিয়া-০৩ এর ডেপুটি এরিয়া ইনচার্জ জনাব হাফিজুর রহমান মকুল স্যারের বড় ছেলে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ….. রাজেউন)। জানি উনার পরিবারের এ ক্ষতি পূরণ হবার নয়। তবুও আমরা সকলে তাঁর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে জান্নাতবাসি করেন এবং উনার পরিবারকে এই শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন | আমিন|

পিতার সাথে দুই সন্তান

 

Share Button

     এ জাতীয় আরো খবর