March 8, 2026, 12:36 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বৃষ্টির দাপটের দিনে লাকমলের রেকর্ড, ধুঁকছে ভারত

বৃষ্টির দাপটের দিনে লাকমলের রেকর্ড, ধুঁকছে ভারত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

pin up pinup

কলকাতায় বৃষ্টির দাপট দ্বিতীয় দিনেও। তার ফাঁকে ভারত হারিয়েছে আরও দুই উইকেট। তবে টিকে আছেন চেতেশ্বর পুজারা। চালিয়ে যাচ্ছেন লড়াই।

বৃষ্টির কারণে কলকাতা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ১১.৫ ওভার। দ্বিতীয় দিনে হয়েছে ২১.৫ ওভার। ৩ উইকেটে ১৭ রান নিয়ে শুরু করে ভারত দ্বিতীয় দিন শেষে করেছে ৫ উইকেটে ৭৪।

আগের দিন ৬ ওভারে কোন রান না দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সুরাঙ্গা লাকমল। দ্বিতীয় দিনে যোগ করতে পারেনননি আর কোনো উইকেট। তবে ৪৬ বল পর গুনেছেন প্রথম রান। ২০০১ সাল থেকে ‘বল বাই বল’ পরিসংখ্যান রাখা শুরু হওয়ার পর থেকে প্রথম রান গোনার আগে এত ডট বল করেননি আর কেউ। ২০১৫ সালে জেরম টেলরের ৪০ বল ছিল আগের রেকর্ড।

লাকমল উইকেট না পেলেও পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। ফিরিয়ে দেন অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনকে। দুটিই অবশ্য ছিল বাজে শট।

শ্রীলঙ্কা ভুগেছে তৃতীয় আরেকজন বিশেষজ্ঞ সিমার না থাকায়। শানাকা কাজ চালিয়ে নিয়েছেন। কিন্তু অনিয়মিত মিডিয়াম পেসার দিমুথ করুনারতেœর ২ ওভারে ভারত তুলেছে ১৭ রান।

কঠিন উইকেটে ভারতের সবচেয়ে বড় ভরসা পুজারা যথারীতি টিকে আছেন দলের আশার আলো হয়ে। ভালো বল সামলেছেন, বলে পর বল ছেড়েছেন। বাজে বলকে দিয়েছেন সাজা। দলের ৭৪ রানে তিনি একাই অপরাজিত ৪৭ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩২.৫ ওভারে ৭৪/৫ (আগের দিন ১৭/৩) (রাহুল ০, ধাওয়ান ৮, পুজারা ৪৭*, কোহলি ০, রাহানে ৪, অশ্বিন ৪, ঋদ্ধিমান ৬*; লাকমল ৩/৫, গামাগে ০/২৪, শানাকা ২/২৩, করুনারতেœ ০/১৭)।

Share Button

     এ জাতীয় আরো খবর