March 23, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পটিয়ায় ইমাম আহমদ রেযা (রহঃ) তাজবিদুল কুরআন একাডেমীর উদ্ভোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল আউয়াল ফরহাদ পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা,সেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ (রেজি: নং-চট্ট: ৩১২৭/২০১৬) পরিচালনায় ইমাম আহমদ রেযা (রহ:) তাজবিদুল কুরআন একাডেমীর শুভ উদ্ভোধন ও অভিবাবক সমাবেশ ২৮ ডিসেম্বর’১৮ ইং শুক্রবার হিলফুল ফুযুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।সংঘঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জুনাইদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আবুল হাসেম।প্রধান অতিথি বলেন,বর্তমানে কোমলমতি শিশুরা পাশ্চাত্য শিক্ষার করালগ্রাসে পড়ে ধর্মীয় শিক্ষা পিছিয়ে পড়েছে।ধর্মীয় শিক্ষার অভাবে ছেলেমেয়েরা জঙ্গীবাদসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।কুরআন মানবতার মুক্তির দিশারী।এর সঠিক ঞ্জানার্জনের মাধ্যমে মানুষ নানা অপকর্ম থেকে বেচেঁ থাকতে পারবে বলে মন্তব্য করেন তিনি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ভূমিদাতা মুহাম্মদ হাসান,মাস্টার আনোয়ার হোসেন,মুহাম্মদ নুরউদ্দিন,কুরআন একাডেমীর শিক্ষক কাজী নুুরউদ্দিন রায়হান,সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ,মুহাম্মদ আজমগীর,মুহাম্মদ জাহাঙ্গীর,আবদুর রহিম বাদশাহ,আলাউদ্দিন কনক,সালাউদ্দিন তারেক,মুহাম্মদ সৈয়দ,মিজানুর রহমান সহ আমন্ত্রিত অভিভাবক ও অতিথিবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর