March 25, 2026, 3:28 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লা লিগা আগামী মৌসুমে ‘ভিএআর’ প্রযুক্তি চালু করবে

লা লিগা আগামী মৌসুমে ‘ভিএআর’ প্রযুক্তি চালু করবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লা লিগায় আগামি মৌসুমে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও জানান, ‘নিশ্চিতভাবে’ লা লিগায় আগামি মৌসুমে ভিএআর চালু করা হবে।

ভিএআর এর সহায়তায় রেফারিরা কোনো ঘটনা ভিডিও ফুটেজের সহায়তায় পর্যালোচনা করার সুযোগ পাবে। এতে বাড়বে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।

জার্মানির বুন্ডেসলিগা ও ইতালির সেরি আয় প্রযুক্তিটি এরইমধ্যে চালু করা হয়েছে। এই তালিকায় এখন যোগ দেওয়ার অপেক্ষা লা লিগার। এর মধ্য দিয়ে রেফারিদের সিদ্ধান্ত ঘিরে বিতর্কগুলো দূর করতে মুখিয়ে আছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

আরএফইএফ এর এক বিবৃতিতে বলা হয়, আগামি মৌসুমে স্পেনের জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপে ভিএআর বাস্তবায়ন করতে রেফারি ও সহযোগী রেফারিদেরকে রেফারি কমিটির সভাপতি জানিয়ে দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর