March 11, 2026, 1:21 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

শেরপুরের ঝিনাইগাতীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালিত

মোশাররফ হোসেন  শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর মঙ্গলবার কেক কাটা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে কেক কাটেন ফাদার সুবল কুজুর সি.এস.সি। এসময় উপস্থিত ছিলেন, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং। দিনটি পালন উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীসহ ১৭টি গীর্জা সাজ সাজ রব পড়ে যায়। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয়গুলোতে চলে প্রার্থনা। মরিয়মনগর ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনা পরিচালনা করেন, পুরোহিত সুবল কুজুর সিএসসি। বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারী সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রীষ্টান ধর্মপল্লীগুলোতে নেয়া হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। ঝিনাইগাতী থানার এস আই সাজেদুল ইসলাম জানান, বড় দিনের জন্যে আমরা টহল দিচ্ছি নির্বিঘ্নে আদিবাসীরা বড় দিন পালন করছে। এছাড়াও, ছোট গজনী, ডেফলাই, নওকুচী ও বাকাকুড়া গ্রামে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেছে আদিবাসীরা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর