April 13, 2026, 5:20 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কিশোরগঞ্জের সাবেক এজিএম ঢাকায় গ্রেফতার

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কিশোরগঞ্জের সাবেক এজিএম ঢাকায় গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  

 

অর্থ আত্মসাতের অভিযোগে প্রত্যাহার হওয়া সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সাইফ উদ্দিন সবুজকে গ্রেফতার করেছে ঢাকার মতিঝিল থানার পুলিশ। সাইফ উদ্দিন সবুজের বিরুদ্ধে ব্যাংকের গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে সোনালী ব্যাংক কিশোরগঞ্জের প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নূর মোহাম্মদ বাদী হয়ে গত ১৯ অক্টোবর সাইফ উদ্দিন সবুজের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পরই সাইফ উদ্দিন সবুজ গা-ঢাকা দেন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফ উদ্দিন সবুজ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে পুলিশে সোপর্দ করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত এজিএম সাইফ উদ্দিন সবুজ বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে জমাদানের জন্য দেওয়া অর্থ নিজের কাছে রেখে নিজ স্বাক্ষরযুক্ত নকল জমার রশিদ দেন। এভাবে তিনি বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং কয়েকজন গ্রাহক ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে ইসমাইল হক নামের এক কর্মকর্তার নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর সাইফ উদ্দিন সবুজকে কিশোরগঞ্জের কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরই তিনি গা-ঢাকা দেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত মতিঝিল থানার (ওসি) ওমর ফারুক মঞ্জু জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ কার্যালয় তদন্ত করছে। সাইফ উদ্দিন সবুজকে ময়মনসিংহ পাঠানোর প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর