March 23, 2026, 2:08 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বান্দরবানে নানা আয়োজনে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন পালিত

রিমন পালিত বান্দরবান প্রতিনিধিঃ

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রীস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে সকাল থেকে খ্রীষ্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে । ২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।সকাল থেকেই খ্রীষ্টান ধর্মালম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সকলে। এসময় খ্রীষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান ।এদিকে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে জেলার প্রতিটি গীর্জায় নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর