January 23, 2026, 8:33 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

বিতর্কিত দীপিকা

বিতর্কিত দীপিকা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বিতর্ক যেনো কোনভাবেই পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয়ের কারণে বেশ কিছুদিন ধরেই নানা বিতর্কের মুখে পড়তে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। এরইমধ্যে আবার খবরের শিরোনামে এসেছে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার নাম। রোববার জিকিউ ফ্যাশন নাইট নামক এক অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন তিনি।

ইতোমধ্যে ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে। এরপর থেকেই ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকাকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

টুইটারে কেউ লিখেছেন, ‘আপনি কী ভদ্রভাবে পোশাক পরতে জানেন না? আবার কেউ লিখেছেন, আপনি কোন ধরনের দর্শকদের টার্গেট করছেন। এমন পোশাক পরে কোন ধরনের মানুষের কাছ থেকে শ্রদ্ধা পাবেন বলে আশা করছেন? কেউবা বলছেন, দীপিকা কী শরীর প্রদর্শন করে জনপ্রিয় হতে চাচ্ছে?

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং। আগামি ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর