March 20, 2026, 7:36 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ইংল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেইমার

ইংল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেইমার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সবটুকু দিয়ে চেষ্টা করেও সাফল্যের দেখা পায়নি ব্রাজিল। তবে এই প্রীতি ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেইমার।

লন্ডনের ওয়েম্বলিতে গত মঙ্গলবার রাতে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও স্বাগতিক দলের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি তিতের দল। গোলশূন্য ড্র হয় ম্যাচটি।

এই ম্যাচে লক্ষ্য পূরণ না হলেও দারুণ একটি বছর শেষ করল ব্রাজিল। এই সময়ে ১১ ম্যাচ খেলে একটিতে মাত্র হেরেছে তারা। বছরের শেষ ম্যাচে গোল না পেলেও দলের খেলা মনে ধরেছে নেইমারের। আমরা সবটুকু দিয়ে চেষ্টা করেছি। অধিকাংশ সময় বল আমাদের দখলে ছিল, গোল করার অনেক সুযোগ ছিল। কিন্তু আমরা জানতাম, এটা এমন একটা দল যারা অন্য দলগুলো চেয়ে রক্ষণ করায় বেশি অভ্যস্ত। কিন্তু আমাদের খেলা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা আমাদের প্রতিপক্ষকে সুযোগ দেইনি, আমরা কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করেছি। আমরা তাদের জন্য বিষয়গুলো কঠিন করে তুলেছিলাম আর তা আমাদের জন্য ভালো।

বছরের শেষটা ভালো হওয়ায় খুশি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার।

Share Button

     এ জাতীয় আরো খবর