March 14, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ইয়াবায় সয়লাব বরিশাল নগরী

ইয়াবায় সয়লাব বরিশাল নগরী

রাজিব আহসান জাকারিয়া , বরিশাল থেকে

মাদক ব্যবসায়ীদের বিশাল এক সিন্ডিকেট গড়ে উঠেছে বরিশাল নগরীতে। এই সিন্ডিকেট এর মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার জমজমাট রূপ ধারন করেছে। বিশেষ করে নগরীর পলাশপুর,রসুলপুর বস্তি, কলাপট্টি বস্তি এবং কে ডি সি। এই সকল যায়গা গুলোতে কোন ক্রমেই বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা। প্রশাসনের তৎপরতা থাকলেও তাদের চোখকে ফাকি দিয়ে কৌশলে এই সিন্ডিকেট দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। সরেজমিনে জানা গেছে, নগরীর কাউনিয়া থানার অধীনে পলাশপুরের ইয়াবা ব্যবসার বর্তমান পরিস্থিতি । এখানে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা ও গাঁজা। বিভিন্ন যায়গায় পাইকারি খুচরা বিক্রি হচ্ছে এসব মাদকদ্রব্য। স্থানভেদে ১২০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি ইয়াবা। এলাকা ঘুরে দেখা গেছে পলাশপুরের ৭ নং গুচ্ছগ্রাম ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। পাশাপাশি ২,৩,৫,৬ নং গুচ্ছগ্রাম, মহাম্মাদপুর, ডকইয়ার্ড, বেলতলা খেয়াঘাট এইসব যায়গায় খোলামেলা চলছে ইয়াবার বাণিজ্য। পুলিশ ও ডি বি অনেক ব্যবসায়ীকে আটক করলেও আইনের ফাঁকে বেরিয়ে এসে পুনরায় লিপ্ত হচ্ছে এই ব্যবসায়। ফলে এলাকার সুশীল সমাজ আজ আতঙ্কিত। এই ইয়াবার সহজ লভ্যতার কারনে স্কুলগামী শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে এই সর্বনাশা ইয়াবার কবলে। তাই এলাকাবাসীর দাবি, প্রশাসন যাতে এই সিন্ডিকেটের মুল হোতাদের আইনের আওতায় এনে এলাকার এই অবস্থা থেকে উত্তরন করে। এই বিষয়ে আমাদের পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য চোখ রাখুন প্রাইভেট ডিটেক্টিভ এ।

Share Button

     এ জাতীয় আরো খবর