শামীম আলম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ আজমীরগঞ্জ দরবার শরীফ প্রখ্যাত সূফি সাধক শহীদ খাজার
রহমতুল্লাহি আলাহের দুদিন ব্যাপী ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় , শহীদ খাজার রহমতুল্লাহি আলাহের ওফাত ও দরবার ঘোষনা দিবস উপলক্ষ্যে আজমীরগঞ্জ দরবার শরীফে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। দুদিনব্যপী ফাতেহা শরীফ , ওয়াজ মাহফিল, দরুদ ও মিলাদ মাহফিলে অংশ নেন ডক্টর ডাঃ খাজা নাসীরুল্লাহর ভক্ত ও প্রেমিকরা। গতকাল ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুদিনের ফাতেহা শরীফ ও দরবার ঘোষনা দিবস।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল