March 20, 2026, 8:29 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণেরে অভিযোগে গ্রেফতার ২

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণেরে অভিযোগে গ্রেফতার ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে বলে সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান। গ্রেফতার উপজেলা সদরের হাড়ীপাড়ার জগেন্দ্র সরকারের ছেলে নরেশ সরকার (৩৫) ও চৌধুরী পাড়ার মৃত গোলাম মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৩৬)। ওসি জানান, গত মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় মেয়েটি তার দুই বন্ধুর সঙ্গে সদরের কুচিন্দা ঈদগাহ মাঠের পূর্বদিকে গল্প করছিল। ওই সময় নরেশ ও আনোয়ার সেখানে উপস্থিত হয়ে তাদের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। একপর্যায়ে মেয়েটির দুই বন্ধুকে তাড়িয়ে দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ধান ক্ষেতে নিয়ে যায় তারা। সেখানে নরেশ মেয়েটিকে ধর্ষণ করে এবং সহযোগিতা করে আনোয়ার। মেয়েটির দুই বন্ধু স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর