March 19, 2026, 10:54 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বেছে কাজ করার রহস্য জানালেন আমির

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। বেছে বেছে সিনেমায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অবশ্য ক্যারিয়ারের প্রথম দিকে চরিত্র বাছাইয়ের ব্যাপারে খুব একটা সচেতন ছিলেন না। পরবর্তীতে এ নিয়ে বেশ বেগ পেতে হয় তাকে।

১৯৯৫ সালে মুক্তি পায় আমির অভিনীত সিনেমা আতঙ্ক হি আতঙ্ক। হলিউডের অন্যতম জনপ্রিয় গড ফাদার সিনেমার অনুকরণে তৈরি হয় এটি। এতে মাইকেল কর্লিওন চরিত্রটির বলিউড সংস্করণে অভিনয় করেন তিনি।

আমির খান বলেন, সিনেমাটি মুক্তির পর আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। এ সিনেমায় আমার অভিনয় করা ঠিক হয়নি। সিনেমা মুক্তির পরই আমি বুঝে গিয়েছিলাম, অত্যন্ত বাজে কাজ হয়েছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা ভালো নয় এমন কিছু সিনেমায় অভিনয় করেছি।

আমির বলেন, টানা তিন-চার সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার কমন সেন্স তখন কোথায় গিয়েছিল! তবে এতে আত্ম উপলব্ধি হয়েছে। তারপর থেকে খুবই সচেতনভাবে সিনেমা এবং চরিত্র বাছাই করতে শুরু করি। আমার চরিত্রগুলোর লুক কেমন হবে তা নিয়ে কাজ করি। ইন্ডিয়া ডটকম।

Share Button

     এ জাতীয় আরো খবর