April 19, 2026, 4:38 pm

সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ব্যর্থ ডাকাতি, ধরা আন্তঃজেলা চক্রের ৬ জন টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর দিনাজপুর সীমান্তে বিজিবি’র নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়?

শোয়েব অপহরণ করতে চেয়েছিলেন সোনালিকে!

শোয়েব অপহরণ করতে চেয়েছিলেন সোনালিকে!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নতুন কোনও ব্যাপার নয়। সময় যত এগোচ্ছে, ততই এই পরম্পরা এগিয়ে চলেছে। শুধু ভারতীয় ক্রিকেটার নয় বলিউডের সুন্দরী অভিনেত্রীদের প্রেমে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমন ঘটনা আগেও ঘটেছে। রিনা রায়কে বিয়ে করেছিলেন মহসিন খান। তবে সেই সম্পর্ক টেকেনি।

সব ঠিকঠাক চললে সোনালি বেন্দ্রেও হয়তো চলে যেতেন পাক-মুলুকে। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে সোনালি অন্যতম। সোনালির সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। যিনি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামেই পরিচিত।

শোয়েবের গতিতে বহু বাঘা বাঘা ব্যাটসম্যানের উইকেট উড়ে গিয়েছিল। সোনালি বেন্দ্রের সৌন্দর্যে পাকিস্তানের স্পিডস্টারের উইকেটই পড়ে গিয়েছিল। ২০০৪ সালে ভারত-পাক সফরের সময়ে শোয়েবের সঙ্গে পরিচয় হয় সোনালির। সোনালিকে দেখেই শোয়েবের হৃদয়ে ঝড় উঠেছিল। সোনালি বেন্দ্রের প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন শোয়েব যে তিনি বলে ফেলেছিলেন, সোনালিকে না পেলে ওকে অপহরণ করবো।

শেষপর্যন্ত অবশ্য সোনালি অপহৃত হননি। বলিউডের সুন্দরী নায়িকাকেও শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা যায়নি। ব্যবসায়ী গোল্ডি বহলকে বিয়ে করেছিলেন সোনালি। শোয়েবও ২০১৪ সালে বিয়ে করেন রুবাব খানকে। এবেলা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর