January 19, 2026, 2:05 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

যুব এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ

যুব এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

যুব এশিয়া কাপ থেকে ভারতকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। পিনাক ঘোষের দারুণ ব্যাটিংয়ে প্রতিযোগিতার সফলতম দলকে সহজেই হারিয়ে গ্রুপ সেরা হয়ে উঠেছে সেমি-ফাইনালে।

বৃষ্টি বিঘিœত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে জিতেছে সাইফ হাসানের দল। টানা তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা তারা। শেষ চারে তাদের সঙ্গী দুই জয় পাওয়া নেপাল।

কুয়ালা লামপুরে মঙ্গলবার বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশ পায় ১৯০ রানের লক্ষ্য। জবাবে চার ওভার হাতে রেখেই লক্ষ্য পৌছে যায় তারা।

রান তাড়ায় নাইম শেখের সঙ্গে ১৩.১ ওভার স্থায়ী ৮২ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন পিনাক। তিনটি চার আর দুটি ছক্কায় ৩৮ রান করা নাইমকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন মানদীপ সিং। পরে অধিনায়ক আসিফকেও ফেরান তিনি।

কাছাকাছি সময়ে দুই উইকেট হারানোর কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তাদের ৮৩ রানের জুটিতে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের দুই ম্যাচের নিষ্প্রভ পিনাক ৭৭ বলে অপরাজিত থাকেন ৮১ রানে। ৬টি চারের পাশে হাঁকান তিনটি ছক্কা। হৃদয় মাত্র ৩২ বলে দুটি চার আর চারটি ছক্কায় অপরাজিত ৪৮ রানে।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশকে আরও বড় লক্ষ্য দিতে পারেনি ভারত। নেই অর্ধশত রানের কোনো জুটি। প্রথম নয় ব্যাটসম্যানের সাত জনই যান দুই অঙ্কে। কিন্তু ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন সালমান খান। দ্বিতীয় সর্বোচ্চ আনুজ রাওয়াতের ৩৪।

৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রবিউল হক। নাঈম হাসান ও আফিফ হোসেন নেন দুটি করে উইকেট।

নেপালের কাছে আগের ম্যাচে হেরে শঙ্কায় পড়েছিল ভারত। বাংলাদেশের কাছে হেরে প্রথমবারের মতো ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩২ ওভারে ১৮৭/৮ (রানা ১৫, কালরা ১, অনুজ ৩৪, পরাগ ১৯, হার্ভিক ২, অভিষেক ৯, সালমান ৩৯*, দারশান ১৩, শিবা ১৭, মানদিপ ৭*; হাসান ০/২৮, অনিক ০/৩৪, নাঈম ২/৩৮, রবিউল ৩/৪৩, আফিফ ২/৩৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভারে ১৯০) ২৮ ওভারে ১৯১/২ (পিনাক ৮১*, নাইম ৩৮, সাইফ ১৬, তৌহিদ ৪৮*; আর্শদীপ ০/৪৬, দারশান ০/৩১, মানদীপ ২/৩৬, শিবা ০/৩০, পরাগ ০/১৬, অভিষেক ০/৩০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর