December 6, 2025, 11:45 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

নতুন সিদ্ধান্তে নিলয়ের

নতুন সিদ্ধান্তে নিলয়ের

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয়। একাধিক ধারাবাহিক ও খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত মনিরুজ্জামান মনিরের ‘শূন্যতায়’, শাহাদাত হোসেন সুজনের ‘মুখোশ’, কায়সার আহমেদের ‘মহাগুরু ও রূপালী প্রান্তর’, এবং সৈয়দ শাকিলের ‘উল্টো ¯্রােত’। এ ছাড়া সম্প্রতি সাখাওয়াত মানিকের তিনটি খ- নাটকে কাজ করেছেন এই অভিনেতা। নাটক তিনটি হলো ‘মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য’, ‘আকাশ গঙ্গা’ ও ‘আয়ার’। একাধিক নাটকে কাজ করা প্রসঙ্গে নিলয় বলেন, আমি এখন শুধু ছোট পর্দার কাজে মনোযোগী।

প্রতিদিনই খ- কিংবা ধারাবাহিক নাটকের শুটিং করছি। কাজের মধ্যে ডুবে থাকতে চাই। তিনি আরো বলেন, প্রতিটি নাটকে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে। গতানুগতিক গল্প ও চরিত্রে কাজ করছি না। প্রচার চলতি ধারাবাহিকগুলোর জন্য দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবো। বর্তমান টিভি নাটকের প্রেক্ষাপট নিয়েও এই অভিনেতা কথা বলেন। টিভি নাটকের মান আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। নাটক দেখার প্রতি দর্শকদেরও আগ্রহ অনেক বেড়েছে বলেও তিনি মনে করেন। এই প্রসঙ্গে নিলয় বলেন, এখন অনেক নির্মাতাকে দেখছি ভালো নাটক নির্মাণের পরিকল্পনা করেন। নির্মাণের ক্ষেত্রে গল্প ও চরিত্র সব কিছুতে বৈচিত্র্য রাখার চেষ্টা করছেন। চ্যানেলগুলোও আগের চেয়ে বর্তমানে ভালো নাটক প্রচারের প্রতি আগ্রহী হয়েছে। চ্যানেলে বিভিন্ন ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে নির্মাতাদের কাছ থেকে এমনটাই শুনছি। এভাবে সবাই এগিয়ে আসলে নাটকের পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি।

Share Button

     এ জাতীয় আরো খবর