March 23, 2026, 9:05 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবাদের বিশাল জয়

নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবাদের বিশাল জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নেপালের বিপক্ষে নাটকীয় জয় পাওয়া বাংলাদেশ পরের ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে যুব এশিয়া কাপে স্বাগতিকদের বিপক্ষে বিশাল জয়ে সেমি-ফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে সাইফ হাসানের দল।  কুয়ালা লামপুরে ২৬২ রানে জিতেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩৫ রান করে অতিথিরা। জবাবে ৮ উইকেটে ৭৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে হারায় বাংলাদেশ।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান সোমবার ভালো শুরু এনে দিতে পারেননি। দুই অঙ্কে গিয়ে ফিরেন পিনাক ঘোষ ও নাইম শেখ। ১৯২ রানের জুটিতে ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তৌহিদ ও সাইফ।

১০৩ বলে ৯০ রান করে অধিনায়কের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেট জুটি। সাইফের ইনিংসে ৫টি চারের সঙ্গে ছক্কা তিনটি। দলকে তিনশ রানের কাছে নিয়ে ফিরেন হৃদয়। ১২০ বলে খেলা ১২০ রানের ইনিংসে ৭টি চারের পাশে ছক্কা চারটি।

শেষের দিকে আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিনশ রানের কাছে যায় বাংলাদেশের সংগ্রহ। ১৭ বলে চারটি ছক্কা আর দুটি চারে ৩৯ রানে অপরাজিত থাকেন আমিনুল ইসলাম।

মালয়েশিয়ার মোহাম্মদ হাফিজ ৭৮ রানে নেন ৪ উইকেট। সৈয়দ আজিজ ২ উইকেট নিতে খরচ করেন ৯৬ রান।

বিশাল রান তাড়ার চেষ্টাতেই যায়নি মালয়েশিয়া। ৫০ ওভার খেলার দিকে মনোযোগ ছিল তাদের। সেখানে তারা সফল। পুরো ৫০ ওভার খেলেও দলের সংগ্রহ তিন অঙ্কে নিতে পারেনি দলটি। উদ্বোধনী ব্যাটসম্যান ভিরানদিপ সিং ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। অধিনায়ক ৫টি চারে ফিরেন ৪৬ রান করে। স্বাগতিকদের নেই বলার মতো কোনো জুটি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করতে সাইফ উল্লাহ মালিক খেলেন ৪৫ বল।

১৮ রানে ৩ উইকেট নিয়ে শাখাওয়াত হোসেন বাংলাদেশের সেরা বোলার। আফিফ ২ উইকেট নেন ১৯ রানে। ১০ ওভারে ৭টি মেইডেনসহ মাত্র ৮ রান দিয়ে উইকেটশূন্য নাঈম হাসান। সাইফ ৯ ওভারে ৫টি মেডেনসহ ৭ রান দিয়ে নেন এক উইকেট।

টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। রান রেটে নেপালকে পেছনে ফেলে দুই নম্বরে রয়েছে ভারত। প্রতিযোগিতার সফলতম দলটির বিপক্ষে মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩৩৫/৬ (পিনাক ১২, নাইম শেখ ১৩, সাইফ ৯০, তৌহিদ ১২০, আফিফ ২১, আমিনুল ৩৯*, অঙ্কন ১৬, নাইম ৪*;আজিজ /৯৬, হাফিজ ৪/৭৮, খাইর ০/৪২, ভিরানদিপ ০/৩৮, ইউসুফ ০/৪৬, বিজয় ০/৩৩)

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৭৩/৮ (আজিজ ১, ভিরানদিপ ৪৬, মালিক ৮, শানভিন্দর ৩, কুমার ০, বিজয় ২, হাফিজ ২, ইউসুফ ৪, খাইর ১*, জুলকারনাইন ০*; হাসান ০/১০, নাঈম ০/৮, শাখাওয়াত ৩/১৮, রনি ১/১১, আফিফ ২/১৯, সাইফ ১/৭)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬২ রানে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর