March 20, 2026, 4:41 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

আরও উঁচুতে আগুয়েরোর

আরও উঁচুতে আগুয়েরোর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

গোলসংখ্যায় কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে উচ্ছ্বসিত সের্হিও আগুয়েরো। অর্জনের ভা-ারটাকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

শনিবার মস্কোয় আগামি বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে শেষ দিকে আগুয়েরোর করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর ওই গোলেই আর্জেন্টিনার গোলদাতাদের তালিকায় মারাদোনাকে (৩৪) ছাড়িয়ে যান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। ৩৫ গোল নিয়ে বসেন তৃতীয় স্থানে থাকা সাবেক খেলোয়াড় ক্রেসপোর পাশে।

৬১ গোল করে শীর্ষে আছেন লিওনেল মেসি। এর পরে থাকা গাব্রিয়েল বাতিস্তুতার গোল ৫৪টি।

রাশিয়ার বিপক্ষে কষ্ট করে জিততে হলেও দলের পারফরম্যান্সে খুশি আগুয়েরো। ২০১৮ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে সতীর্থদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

“এই জয় ও গোলটি নিয়ে আমি খুশি। আমরা ভালো খেলেছি এবং আমাদের এগিয়ে যেতে হবে।”

“বিশ্বকাপকে সামনে রেখে আমাদের এ পথে এগিয়ে যেতে হবে।”

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে আগামি মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে দলের সেরা তারকা মেসিকে পাবে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর