অনিমেশ হালদার পিরোজপুর (বরিশাল) প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় বরিশালের পিরোজপুরের স্বরূপকাঠীতে
জগদ্ধাত্রী পূজা উদযাপন করা হয়।উক্ত পূজা উদজাপন কমিটির সভাপতি বাবু পঙ্কজ মিত্র (বিশিষ্ট ব্যাবসায়ী),সাধারন সম্পাদক আশিষ মিত্র এবং কোষাধক্ষ্য বাবু সিদ্ধার্থ
মিত্র (বিশিষ্ট প্রেস ব্যাবসায়ী,বার বার পূজা উদযাপনকোষাধক্ষ্য নির্বাচিত) এবং সহকারী কোষাধক্ষ ছিলেন বিশিষ্ট গনমাধ্যম কর্মী অনিমেশ হালদার(ক্রাইম রিপোর্টার পিরোজপুর জেলা, প্রাইভেট ডিটেক্টটিভ ) এছারাও সার্বিক সহোযগীতায় ছিলেন সঞ্জয় মিত্র (বিশিষ্ট সমাজ সেবক এবং প্রভাষক গনিত)তিন প্রহরের পূজার প্রথম প্রহর পূজা
পাঠ শুরু হয় সকাল ১০টায় এবং বিকাল ৪টায় শেষ প্রহর পূজা পাঠ এর মাধ্যমে পজা শেষ হয় এবং বিকাল ৪টা ৩০ তে প্রসাদ বিতরন শুরু হয়।জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।৩০ কার্তিক শনিবার রোজ ১৭/১১/২০১৮ তারিখ সকাল সকাল থেকে তিন প্রহর পূজা শেষে বিকাল ৪টা ৩০ মিনিটে প্রসাদ বিতরন, সন্ধ্যা ৬টায় আরতী প্রতিযোগীতা এবং স্থানীয় শিল্পী কতৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান পরিচালনা এবং উপস্থাপনা করেন বাবু অনিমেশ হালদার(ক্রাইম রিপোর্টার পিরোজপুর জেলা, প্রাইভেট ডিটেক্টটিভ ) এবং সহযোগীতায় ছিলেন অমিত হাজরা এবং বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন স্যার সঞ্জয় মিত্র (বিশিষ্ট সমাজ সেবক এবং প্রভাষক গনিত),স্যার গোপাল মিত্র (প্রাক্তন শিক্ষক এবং অবঃ ব্যংক কর্মকর্তা)এবং বাবু রতন মিস্ত্রী (সাবেক সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষনকাঠী শাখা)।০১অগ্রহায়ন রোজ রবিবার ১৮/১১/২০১৮ তারিখ খুলনা থেকে আগত কবি সরকার কৃষ্ণ কান্ত রায় পরিচালিত ধর্ম বিষয়ক আলোচনা ও কবি গান অনুষ্ঠিত হয়।জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ১৭/১১/২০১৮তারিখ অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষনে সঞ্জয় মিত্র বলেন “আসলে আমরা নিজেরাই সনাতন ধর্মের অবক্ষয় এর জন্য দায়ী।এখানে সকলের সহযোগীতায় আজকে ১৪ বছর যাবত পূজা হইতেছে কিন্তু একটা কুচক্রী মহল এই পূজা বন্ধের পায়তারা চালাইতেছে।বিভিন্ন ধরনের নীল নকশা করতেছে।” তিনি আরো বলেন আমাদের সকলকে সব সময় সত্য এবং ন্যায় এর সাথে থাকতে হবে,মিথ্যাকে সত্য করে সাময়িক আনন্দ পাওয়া যায় তা দীর্ঘ স্থায়ী নয়।প্রতিবেদক উক্ত পূজা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পঙ্কজ মিত্র (বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি লক্ষনকাঠী শাখা) বলেন “এখানে আমরা সবাই এক সাথে মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে ভাল রাখে”এবং সিদ্ধার্থ মিত্র (বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কোষাধক্ষ্য লক্ষনকাঠী শাখা) বলেন”আমরা মায়ের কাছে বিশ্ববাসীর শান্তি কামনায় পূজা করে থাকি।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ নভেম্বর ২০১৮/ইকবাল