April 16, 2026, 7:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিশ্রামে মেসি

বিশ্রামে মেসি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

সম্ভবপর সেরা অবস্থায় থেকে রাশিয়া বিশ্বকাপে যেতে চান লিওনেল মেসি। একারণেই তার বিশ্রামের প্রয়োজন বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক।

সে জন্যেই নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। আগামি মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতিপর্বে সুপার ঈগলদের বিপক্ষে মাঠে নামবে হোর্হে সাম্পাওলির দল।

বার্সেলোনার হয়ে এ মৌসুমে প্রায় সব ম্যাচে খেলেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ১৬ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটানো পাঁচবারের বর্ষসেরা ফুটবলার  নাইজেরিয়ার বিপক্ষে না খেলার কারণ হিসেবে বিশ্রামের প্রয়োজনীয়তার কথাটিই বিশেষ করে জানিয়েছেন।

“আমরা সাম্পাওলির সঙ্গে কথা বলেছি। মৌসুমে আমরা অনেক ম্যাচ খেলি- চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা। এর সঙ্গে জাতীয় দল ও ভ্রমণও আছে।”

“আমি সেরা উপায়ে বিশ্বকাপে যেতে চাই।”

রাশিয়ার বিপক্ষে গোল পেতে বেশ বেগ পেতে হয় আর্জেন্টিনাকে। অবশেষে ৮৬তম মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন সের্হিও আগুয়েরো। এই গোলেই আর্জেন্টিনার গোলদাতাদের তালিকায় ৩৫ গোল নিয়ে বসেন তৃতীয় স্থানে থাকা সাবেক খেলোয়াড় ক্রেসপোর পাশে।

সতীর্থ আগুয়েরোর প্রশংসায় মেসি বলেন, “এটা চমৎকার। গোল করা কুনের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে নিয়ে খুশি। সিটির হয়ে সে অনেক গোল করছে। এখন সে তা জাতীয় দলে করছে। এটা আমার পছন্দ।”

Share Button

     এ জাতীয় আরো খবর