March 24, 2026, 1:23 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্রে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, ও:ইন্ডিজ

আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্রে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, ও:ইন্ডিজ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আগামি বছরের মার্চ মাসে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে পূর্ণ শক্তির দল পাঠাতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শেঠি জানান আগামি পাঁচ বছরের মধ্যে প্রতিবছরই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রে একটি টি-২০ সিরিজ খেলতে চুক্তি স্বাক্ষর করেছে উভয় দেশের বোর্ড।

জিও টিভিকে শেঠি বলেন, ‘দুই দেশের বোর্ডের মধ্যে আগামি বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী দুই দল প্রতি বছর একটি করে টি-২০ সিরিজ খেলবে। সিরিজটি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সিরিজ তারিখ ও ভেন্যুর উপড় নির্ভর করবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৯, ৩১ মার্চ এবং ১ এপ্রিল অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য পূর্ণ শক্তির দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।’

নিরাপত্তার বিষয়টি উল্লেখ না করে শেঠি বলেন লাহোরের আবহাওয়ার কারণে এ মাসের শেষ দিকের প্রস্তাবিত টি-২০ সিরিজটি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আগামী মাচে প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এরপর আমেরিকায় সিরিজ খেলবে পাকিস্তান এবং এটা পাঁচ বছর চলবে। আরো একটি দল নিয়ে আমেরিকা লেগের সিরিজটি ত্রিদেশীয় হবে বলেও জানান শেঠি।’ বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর