March 20, 2026, 4:00 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সেরা ৪০-এ জেসিয়া ইসলাম

সেরা ৪০-এ জেসিয়া ইসলাম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তাক লাগালেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেরা ৪০-এ জায়গা করে নিলেন তিনি। হেড টু হেড চ্যালেঞ্জে বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে গেছেন ‘ফাইনাল ফোর্টি’তে। বিশ্বের ১২০ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে ফাইনাল ফোর্টি। ফেসবুকে  জেসিয়ার পেজে শনিবার (১১ই নভেম্বর) রাত ৯টায় এক স্ট্যাটাসে বলা হয়েছে, ১২০ সুন্দরীর মধ্যে জেসিয়া এখন শীর্ষ ৪০-এ।’  হেড টু হেড চ্যালেঞ্জে কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ।

এদিকে হেড টু হেড চ্যালেঞ্জে গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-তে জেসিয়া ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। কিন্তু ভোটে তাদের টপকে সেরা হন জেসিয়া। প্রতিযোগিতায় জেসিয়াকে প্রশ্ন করা হয়েছিল, নারীর ক্ষমতায়নে কী করার পরিকল্পনা আছে? উত্তরে তিনি বলেন, নারীদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা আছে আমার। এখানে তাদের কর্মদক্ষতা বাড়ানোর শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবে ও তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। এদিকে আগামি ১৮ই নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল। ওইদিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার এই ৬৭তম আসরে অংশ নিতে গত ২০শে অক্টোবর চীনে পৌঁছান জেসিয়া। তার মাধ্যমে ১৬ বছর পর বাংলাদেশের কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর