March 23, 2026, 3:30 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বালাগঞ্জে বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় ষোল প্রহর ব্যাপী হরিনাম ও লীলা কীর্তন

লিপন দেব বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ
বালাগঞ্জে বিশ্বশান্তি ও মানব কল্যান কামনায় ষোলপ্রহর ব্যাপী শ্রীতারকব্রম্ম হরিনামমহাযঞ্জ  ও শ্রীলীলা সংকীর্ত্তন মহোৎসব। ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বালাগঞ্জ সার্বজনীন বাৎসরিক কীর্ত্তন মহোৎসব উদযাপন কমিটির উদ্যোগে বাজারস্থ শ্রী শ্রী মদনমোহন জিউ আশ্রমে অনুষ্টিত হবে।২৪ নভেম্বর সন্ধ্যা ছয় ঘটিকার সময় মঙ্গলঘট স্থাপন।রাত সাতটায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ করবেন একেদাস অর্পন।রাত ৯ ঘটিকায় শ্রীতারকব্রম্ম নামযঞ্জ ও শ্রীলীলা কীর্তনমহোৎসবের শুভ অধিবাসে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত রুপম ধর।২৫ নভেম্বর ব্রাম্মমুহুর্তে তারকব্রম্ম হরিনামের মহাযঞ্জ শুভারম্ভ।দুপুর ১২ টায় ভোগ আরতি দর্শন, দুপুর ১ ঘটিকায় মহাপ্রসাদ বিতরন। হরিনাম পরিবেশন করবেন গোপালগঞ্জের সখী সম্প্রদায়, বরিশালের চন্দ্রাবলী সম্প্রদায়, কুলাউড়ার মা সিদ্বেশ্বরী সম্প্রদায়, কিশোরগঞ্জের নিত্যানন্দ সম্প্রদায়।২৬ নভেম্বর ব্রাম্মমুহুর্তে লীলা সংকীর্তনের শুভারম্ভ।দুপুর ১২ টায় ভোগ আরতি দর্শন।দুপুর ১ টায় মহাপ্রসাদ বিতরন।কীর্তন পরিবেশন করেন ভারতের শ্রীমতি সোমাশ্রী রায়, পুরিধামের শ্রীযুক্ত দ্বিপেন মহারাজ, সুনামগঞ্জের জলিরানী দে ও বালাগঞ্জের রুপম ধর।২৭ নভেম্বর লীলা কীর্তন শেষে নগর সংকীর্তন কুঞ্জভঙ্গ এবং মোহন্ত বিদায়। সকাল ১০ টায় মহাপ্রসাদ বিতরন।উক্ত অনুষ্টানে সকল গৌরভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেন কমিটির সভাপতি শিবুল চন্দ্র দাশ সাধারন সম্পাদক প্রদীপ বনিক।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর