March 24, 2026, 1:22 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শঙ্কায় ইতালি

শঙ্কায় ইতালি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়ে গেছে ইতালি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের মাঠে হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শুক্রবার রাতে ১-০ গোলে হেরেছে জামপিয়েরো ভেনতুরার দল। এর আগে ১৯৫৮ সালে সবশেষ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছিল ইতালি।

আর এই জয়ে ১২ বছর পর বিশ্বকাপে খেলার আশা জোরালো হলো সুইডেনের। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সবশেষ খেলেছিল তারা।

ম্যাচের প্রথম দশ মিনিটে দুদলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ষষ্ঠ মিনিটে ছয় গজ বক্সের মধ্যে থেকে আন্দ্রেয়া বেল্লোত্তির হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে স্বাগতিক মিডফিল্ডার ওলা তোইভোনেনের জোরালো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটাই ছন্দে দেখা যায় ইতালিয়ানদের। প্রথম ১০ মিনিটে দুটি সুযোগও তৈরি করেছিল তারা; তবে সাফল্য মেলেনি।

এরই মাঝে ৬১তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় সুইডেন। ডি-বক্সের মধ্যে থেকে তোইভোনেনের হেডে বাড়ানো বল পেয়ে প্রায় ১৮ গজ দূর থেকে ইয়াকোব ইয়োহানসনের জোরালো শট লিওনার্দো বোনুচ্চির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না জানলুইজি বুফ্ফনের।

৭০তম মিনিটে সমতায় ফিরতে পারতো অতিথিরা। কিন্তু ডিফেন্ডার মাত্তেও দারমেইনের বিদ্যুৎ গতির শট ভাগ্যের ফেরে পোস্টে লাগে।

আগামী মঙ্গলবার মিলানে হবে ফিরতি লেগ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Share Button

     এ জাতীয় আরো খবর