March 23, 2026, 12:34 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বান্দরবানে সনাতন ধর্মালম্বী ইসকন ভক্তদের শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উদযাপন

রিমন পালিত  বান্দরবান প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মালম্বী ইসকন ভক্তদের শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে ।শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বান্দরবানের কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের আয়োজনে চলছে নানান ধর্মীয় আনুষ্টানিকতা। এসময় শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার মাধ্যমে অন্নকূট মহোৎসব শুরু হয়,আর পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ,ভজন কীতর্ন,রাজভোগ ও আরতি নিবেদনসহ চলে পালা কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা।অনুষ্ঠানে কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের অধ্যক্ষ উজ্বলবর্ণ গৌর দাস,চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রচারক শ্রীপাদ রুপেশ্বর কৃষ্ণ দাশ,শ্রীপাদ বল নিমাই দাসসহ বিভিন্ন ধর্মীয় বক্তারা উপস্থিত থেকে ভক্তদের বিভিন্ন ধর্মীয় জ্ঞান প্রদান করেন।এসময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে শ্রী শ্রী অন্নকূট মহোৎসবে অংশ নেয়।
সন্ধ্যায় সহস্্র প্রদীপ প্রজ্জলন আর ভক্তদের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসরে সমাপ্তি ঘটবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর