মোস্তাফিজুর রহমান (ফিলিপস্) সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামের মৃত
কাশেম আলীর ছেলে জহুরুল ইসলামের পারিবারিক গোরস্থান প্রতিবেশী প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।গোরস্থানের মালিক জহুরুল ইসলাম জানান, পারিবারিক এ গোরস্থানে দাদা,দাদী,চাচা,চাচী,মা বাবা সহ অনেক পুর্বসুরীদের কবরস্থান করা হয়েছে। এ গোরস্থান ওয়ারিশ হিসেবে আমার নামে রের্কড সেই সূত্রে গোরস্থানে পরিবারের কেহ মৃত্যু হলে লাশ অতীতের ন্যায় বর্তমানেও কবরস্থানে দাফন করা হয়।কিন্তু বর্তমানে প্রতিবেশী মৃত মোজাহারুল হকের ছেলে জাহিদুল ও তার ভাইগণ পুর্বশত্রুতার জের ধরে কোন প্রমান ছাড়াই ওই গোরস্থান জোরপুর্বক দখলের চেষ্টা করছেন। জহুরুল বাধা দিতে গেলে তারা ব্যর্থ হয়ে গোরস্থান দখলে নিতে সাঘাটা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে প্রভাবশালী পক্ষ। অভিযোগ পেয়ে থানার এ এস আই মোশারফ ঘটনাস্থল তদন্তের নামে ঘটনা স্থলে গিয়ে গোরস্থানে না যেতে দরিদ্র জহুরুলকে নিষেধ করেন এবং এই বলে হুমকী প্রদর্শন করেন যে, গোরস্থানে পুনরায় গেলে তাকে জেলের ভাত খাওয়ানো হবে।জহুরুল আরো জানান, আমি দরিদ্র বলে কাগজ পত্রের তোয়াক্কা না করে পুলিশও অন্যায় ভাবে প্রভাবশালীদের পক্ষ নিয়েছ। গরিবের পক্ষে ন্যায় বিচার নেই। এদিকে এ এস আই মোশারফ হোসেনের পক্ষপাতমূলক ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তারা এ বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ নভেম্বর ২০১৮/ইকবাল