March 23, 2026, 2:11 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) শুরু

ফখরুল ইসলাম জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) শুরু হয়েছে। ১১

প্রতিকি ছবি

নভেম্বর রোববার থেকে জগন্নাথপুর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা ড. মোরশেদ আলম সালেহী, আল্লামা মুফতি সাইফুল ইসলাম হেলালী, আল্লামা ছমির উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আবু আইয়ূব আনছারী প্রমূখ। দ্বিতীয় দিনে বয়ান পেশ করবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী-ছাহেব জাদায়ে ফুলতলী, মুফতি মঞ্জুর হোসাইন, মাওলানা আবদুস সোবহান জিহাদী, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা সদরুল আমিন ও মাওলানা মুহি উদ্দিন মিছবাহ। এতে ধারবাহিকভাবে সভাপতিত্ব করবেন দিলোয়ার হোসেন, মাওলানা আবদুল করিম ফারুকী, মাওলানা আজমল হোসেন জামী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও বশির মিয়া। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে অংশ গ্রহন করার জন্য আহবান জানানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর