April 7, 2026, 8:03 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাজশাহীর মোহনপুর খাড়ইল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরম পুরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

রুহুল আমীন খন্দকার, রাজশাহী ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর মোহনপুর খাড়ইল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরম পুরনে বোর্ডের নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে এসএসসির পরীক্ষার্থিদের ​অবিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরকারের নির্ধারিত ফি সর্বমোট মানবিক ও বানজ্যি বিভাগে ১৫৫০ (এক হাজার পাঁচশত) ও বিজ্ঞান

বিভাগে ১৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) নেওয়ার কথা থাকলেও ১০০০ থেকে ১৫০০ টাকা অতিরিক্ত ফি আদায় করছে স্কুল কর্তৃপক্ষ। অবিভাবকরা ছেলে মেয়েদের ফরম পুরনের টাকা যোগাড় করতে​ গিয়ে ধার দেনাও করছেন। সবচে বেশি বিপাকে পড়েছেন গরীব পরিবারের শিক্ষার্থীরা। পরীর্ক্ষার্থীর একাধিক অবিভাবক সুত্রে যানা যায় যে, সরকারের কোন নিয়ম​ নীতি তোয়াক্কা না করেই অবৈধ ভাবে আদায় করা হচ্ছে ২০১৯ সালের এসএসসির ফরম পুরনের ২৪০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। সরোজমিনে খাড়ইল​ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের অবস্হান ভেদে ব্যাবস্হা নিচ্ছি। এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মুকতাদির আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উল-হালিম এর সাথেও মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও বলেন, অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যাবস্হা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর