মিথুন পাটগ্রাম লালমনির হাট প্রতিনিধিঃ
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়। এ বছর
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেন। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।নির্ধারিত দিনগুলোতে ১০টা ও বিকাল ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৯ম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত হওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যতিক্রম কিছু থাকলে কর্তৃপক্ষ বিবেচনায় নেবে। হঠাৎ করে রোব বারের পরীক্ষাটি শুক্র বার নেওয়া হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ নভেম্বর ২০১৮/ইকবাল