বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে মাদ্রাসার ছাত্র আল হাসিব(৫)এর হত্যাকারীদের ফাঁসি ও আটকের দাবীতে মঙ্গলবার দুপুরে বগুড়া রংপুর মহাসড়কে মোকামতলা বন্দরে শত শত নারী পুরুষ এলাকাবাসী সমন্বয়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মামলার অভিযোগ ও হাসিবের পরিবার সূত্রে জানা গেছে, মোকামতলা কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের শিশু পুত্র আল হাসিব (৫)কে ধর্মীয় শিক্ষার উদ্দ্যেশে গনেশপুর হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় ভর্তি করে দেয়। ভর্তির ৫/৬ মাস পরে গত ৩১-১০-১৮ ইং তারিখে মাদ্রাসা ক্লাস বিরতির পর হাসিব তার জনৈক এক বন্ধুর সাথে তার বাড়ীতে গিয়ে নাস্তা করে আসতে দেরি হলে মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক তাকে বেধড়ক মারপিট করলে সে জ্ঞান হারিয়া ফেলে তার কিছুক্ষণ পরে আল হাসিবের মৃতু হয় বলে তার মামাতো ভাই মিলু মিয়া সাংবাদিকদের কে জানান। হাসিবকে খোঁজাখুজি করে না পাওয়ায় ঐ দিন রাত অনুমান ২ টা ১৫ মিনিটে মাদ্রাসার সুপার ফোন করে জানায় যে, গাছ থেকে পরে মারা যায়, সংবাদ পেয়ে থানা পুলিশ মাদ্রাসার পার্শে একটি বাথরুমের ৮/১০ ফিট কুপ হতে হাসিবের লাশ উদ্ধার করে। দরিদ্র হাসিবের বাবা মার আকুতি তাদের এক মাত্র সন্তান হাসিবের হত্যাকারীকে তদন্ত সাপেক্ষে দ্রুত আটক করে শাস্তির দাবী জানায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল লতিফ, ইউপি সদস্য রফিকুল ইসলাম,ঠান্ডা মিয়া, দেউলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম আকন্দ, সাবেক মহিলা সদস্য ফাহিমা আক্তার নুরুল, আপেল মাহমুদ, এম হাসান,শরিফুল ইসলাম, বায়জিত ,নুর আলম,মেহেদুল ইসলাম,শাহিন, ফুল মিয়া,সাফিকুল ইসলাম,মোতালেব, আনারুল,মিনি আক্তার, নরুন্নাহার, শ্রী রুমেন, নিহত হাসিবের বাবা আব্দুর রাজ্জাক, মা রাশেদা বেগম সহ এলাকাবাসী।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ নভেম্বর ২০১৮/ইকবাল