April 8, 2026, 4:08 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিখোঁজ স্বামী মিঠুন চৌধুরীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন স্ত্রী সুমনা চৌধুরী সীমা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে সুমনা চৌধুরী বলেন, গত ২৭ অক্টোবর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন রাজধানীর ফরাশগঞ্জ থেকে আমার স্বামী মিঠুন চৌধুরী ও তার এক সহকর্মী আশিক ঘোষকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। আমার স্বামী ও তার সহকর্মীকে উদ্ধার ও তাদের সন্ধান পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সুমনা চৌধুরী অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে জিডি নেওয়া সম্ভব নয় বলে জানান। স্বামী নিখোঁজের পর থেকে তিনি এবং তার স্কুলপড়ুয়া দুই সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান সুমনা চৌধুরী। তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার শাশুড়ি ও গ্রামের লোকজনও চরম দুশ্চিন্তায় ভুগছেন। আশিকের পরিবারও এ বিষয়ে উদ্বিগ্ন। নিখোঁজ মিঠুন চৌধুরী বাংলাদেশ জনতা পার্টির (বিজিপি) সভাপতি ও আশিক ঘোষ কেন্দ্রীয় নেতা। সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর