গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
জৈন্তাপুরে স্কুল ছাত্রী অাত্মহত্যা করেছে৷
পুলিশসূত্রে জানাযায় ২৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় পরিবারে সদস্যরা দেখতে
পান বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করে৷ পরিবারের সদস্যরা বিষয়টি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানায়৷ সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার এস অাই মোফাকার হোসেন সঙ্গীয় ফৌস নিয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন৷ নিহত স্কুল ছাত্রী সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এ শাখার ছাত্রী ছিল৷ সে উপজেলার ডৌডিক গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে সুচনা বিশ্বাস (১৪)৷ মৃত্যুর কারন জানাযায়নি, তবে কি কারনে অাত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷
অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির বলেন- ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে৷ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে৷
প্রাইভেট ডিটেকটিভ/২৯ অক্টোবর ২০১৮/ইকবাল