ইমানুল সোহান ইসলামী বিশ্ব বিদ্যালয় প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সকল কার্যক্রম স্থগিত ও তিন সদস্য 
বিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি । গতকাল রবিবার রাতে কেন্দ্রীয় কমিটি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। একইসাথে অধিকতর তদন্তের জন্য আল নাহিয়ান খান জয়, শাকিল ভূইয়া ও জাহাঙ্গীর মঞ্জিল পিপাসকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ নভেম্বর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ অক্টোবর ২০১৮/ইকবাল