April 10, 2026, 3:17 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

শীঘ্রই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী, স্টিফেন হকিং

শীঘ্রই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী, স্টিফেন হকিং

ডিটেকটিভ নিউজ ডেস্ক      

mostbet

বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক, পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ স্টিফেন হকিং’এর একটি বক্তব্যকে ঘিরে আলোড়ন দেখা দিয়েছে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। স্টিফেন হকিং জানিয়েছেন, আগামী ৬শ’ বছরের মধ্যেই ফায়ারবল বা আগুনের গোলায় পরিণত হবে এই পৃথিবী৷ জনসংখ্যা বৃদ্ধি এবং শক্তির ব্যয়ের জন্যই এমনটা ঘটবে বলে চীনের Tencent WE Summitএ দেয়া বক্তব্যে বলেন বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী৷  সেখানে তিনি এটাও জানান, মানব অস্তিত্ব সঙ্কটের মুখে রয়েছে৷ আমাদের টিকে থাকতে হলে এমন এক স্থানে যেতে হবে যেখানে এর আগে কেউ যায়নি৷
.

বিজ্ঞানীদের বিশ্বাস, মহাকাশে সৌরজগতের নিকটতম স্থান Alpha Centauri’তেই এমন গ্রহ রয়েছে যা ঠিক পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে উঠতে পারে মানবজাতির কাছে৷ হকিং ন্যানোক্র্যাফ্ট নামে এমন এক স্পেসক্র্যাফ্টের কথা বলেছেন, যা মঙ্গলগ্রহে পৌঁছে দেবে এক ঘণ্টারও কম সময়ে৷ প্লুটোতে পৌঁছাতে সময় লাগবে একদিনের মতো, অন্যদিকে ২০ বছর সময় লাগবে Alpha Centauri’তে পৌঁছাতে৷

উল্লেখ্য, এরই মধ্যে বোরিস্কা নামের এক রাশিয়ান তরুণের বক্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে৷ তার দাবি অনুযায়ী, সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল৷ অতীতে পরমাণু অস্ত্রের লড়াইয়ের ফলে বসবাসের অনুপযোগী হয়ে যায় মঙ্গল। শুধু তাই নয়, সেই তরুণের মতে মঙ্গলের বাসিন্দাদের উচ্চতা ছিল নাকি ৭ ফুট৷ মাটির নীচেই বাস তাদের৷ মানুষের মতো অক্সিজেন নয়, বরং কার্বন ডাই অক্সাইডেই শ্বাস-প্রশ্বাস পর্ব চলে তাদের!

বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়েনা। এছাড়া প্রযুক্তির দিক থেকেও তারা খুবই এগিয়ে। এভাবেই লাল গ্রহটির বিভিন্ন বর্ণনা দিয়েছে রাশিয়ার এই তরুণ৷ স্কুলের ছাত্র বোরিস্কা আরও জানায়, প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের৷ তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল৷

Share Button

     এ জাতীয় আরো খবর