March 22, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মণিরামপুর রাজাগঞ্জ মোবারাকপুর মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

আগুন রায় মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ

মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারাকপুর মহিলা আলিম মাদ্রাসার

প্রতিকি ছবি

৪তলা ফাউন্ডেশনসহ ২তলা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় সংসদ সদস্য বাবু স্বপন ভট্রাচার্য এবং এন আই খান এ নতুন ভবনের উদ্বোধন করেন।

এ দিকে দীর্ঘদিন পর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের আওতায় চৌগাছা উপজেলা শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের আওতায় ৬৪,২৪,৯০০/টাকা ব্যায়ে ৩ কক্ষ বিশিষ্ট মোবারাকপুর মহিলা আলিম মাদ্রাসার ৪ তলা ফাউন্ডেশনসহ ২ তলা নতুন ভবন উদ্বোধন হওয়ায় কোমলমতি শিশু ছাত্র/ছাত্রীদের মাঝে আনন্দের জোয়ার দেখা যায়। পতিষ্ঠালগ্ন হতে বাঁশের বেড়া টিনের ছাউনি দিয়ে তৈরী স্কুলটি বৈরী আবহাওয়া হলে ঝড়ে ঘরের টিন উড়ে যেত,এবং বন্দো রাখা হত মাদ্রাসাটি। হালকা বাতাস হলে ছেলে মেয়েরা সব সময় আতস্কিত হয়ে পড়ত। অবশেষে বর্তমান সরকারের শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতায় স্কুলের নতুন আধুনিক ভবন নির্মিত হওয়ায় এ খুশির জোয়ার বইছে বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক। মাদ্রাসার সভাপতি  মোঃ ইমরান খান পান্নার সভাপতিত্বে সংসদ সদস্য বাবু স্বপন ভট্রাচার্য এবং এন আই খান বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্র ছাড়াও অন্যান্য উন্নয়নের চিত্র ও তুলে ধরেন।
বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে আগামীতে ও নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহব্বান জানান সংসদসদস্য বাবু স্বপন ভট্রাচার্য এবং এন আই খান।
সভাপতি মোঃ ইমরান খান পান্না বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এ মাদ্রাসার নতুন ভবন নির্মানে এলাকাবাসী উচ্ছ্বাসিত। এধরনের প্রকল্পে স্কুল নির্মানে চালুয়াহাটি ইউনিয়নের এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ কাবিল খান,রাজাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মোঃ আকরাম হোসেন,ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান,এস এম রাজু হোসেন,মোঃ মনিরুজ্জামান প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর