April 6, 2026, 1:32 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ভোলা চরফ্যাশনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তিন ছাত্র

রুজিনা বেগম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি) :

mostbet

ভোলা চরফ্যাশনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ৯ম শ্রেণির তিন ছাত্র গুরুতর

জখম হওয়ার সংবাদ পাওয়া গিয়াছে। সুত্র জানায় শনিবার সন্ধা সাতটার চরফ্যাশন এতিমখানা সংলগ্ন বেতুয়া সড়কে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের তিনছাত্র ইয়াইয়াহ মোয়াজ, শিহাব উদ্দিন ও মেহেদী হাসানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তিনজনকে চরফ্যাশন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাঁধন সিকদার নামের একজনকে আটক করেছে। আহত ইয়াইয়া মোয়াজ চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাতের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসাইন ইমনের ভাতিজা। আহতরা সবাই চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ইয়াইয়াহ মোয়াজের বাবা ইয়াছিন আরাফাত জানান, গতকাল বিকেলে শিহাব ও মেহেদীকে সঙ্গে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন বাড়িতে যায় মোয়াজ। শেষ বিকেল ওই বাড়ি থেকে পৌর সদরের বাসায় ফেরার পথে এতিমখানার সামনে আসলে তারা হামলার শিকার হয়। চরফ্যাশন আলীয়া মাদ্রাসার ছাত্র রামিনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। গুরুতর আহত ছেলে মোয়াজসহ আহত তিনছাত্রকে নিয়ে ঢাকার পথে এ্যাম্বুলেন্সে থাকা ইয়াছিন আরাফাত আরো জানান, খেলা নিয়ে বিতর্কের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। তাৎক্ষণিক ভাবে ঘটনা সম্পর্কে এর বেশী কিছু জানা যায়নি বলে তিনি জানান। চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, প্রতিপক্ষের হামলায় তিনছাত্র গুরুতর আহত হয়েছে । কেন হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তা জানা সম্ভব হয়নি বলে ও তিনি জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর