রিপম মিয়া মৌলভী বাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত সমাজসেবক শাহ 
আনোয়ার হাসানের উদ্বোগে এলাকাবসীর সহযোগিতায় জেলার সদর উপজেলাধীন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, গোরারাই এ দিনব্যাপী চক্ষু শিবির পরিচালনা করা হয় । প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সামগ্রী বিতরন করা হয়।দশ জন রোগী কে চোখে অপারেশন করার জন্য নির্বাচিত করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়। এই সেবার কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,ও সাবেখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুলআলী, অত্র বিদ্যালয়ে সভাপতি আবু মিয়া চৌধুরী,প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধূরী,প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মিয়া,আমিরুল ইসলাম সাহেদ,ইউ/পি সদস্য হাজী আহমদ উদ্দিন,ইউ/পি সদস্য রুবি বেগম।
ক্যাম্প পরিচালনা করেন ইনচার্জ ডাঃ অঞ্জন দেবনাথ,ডাঃ রহিত আহমেদ,শাহ আহসান হাবিব,ডাঃ সঞ্জয়,আব্দুস সোবাহান,রাসেল আহমেদ।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ অক্টোবর ২০১৮/ইকবাল