April 6, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় পরিকালনা কমিটির নির্বাচনে একই গ্রামের ৯ প্রার্থী

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়

mostbet

প্রতিকি ছবি

পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে একই গ্রামের নয় প্রার্থী নির্বাচন করছেন। আগামীকাল ২৯ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম ভুঁইয়া।
জানা গেছে, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাতিয়ানী, আগুনশাইল, করপাটি, বৈলপুর, শরিফপুর ও দেড়কোটা গ্রামের ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করে। আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য বিদ্যালয়টির পরিচালনা কমিটির নির্বাচনে ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত করা হবে ৫ জনকে। এরমধ্যে পুরুষ সদস্য ৪ জন ও মহিলা ১ জন। এজন্য ১০-১৩ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ, ১৫ অক্টোবর মনোনয়ন বাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের জন্য ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন; অভিভাবক সদস্য পদে ছাতিয়ানী গ্রামের আবু রশীদ, আবুল কালাম মজুমদার, আবুল হোসেন, নুরুল ইসলাম পন্ডিত, বেলাল আহাম্মেদ মোল্লা, মাসুদুর রহমান পন্ডিত, মিজানুর রহমান, শরিফপুর গ্রামের মোঃ মোস্তফা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ছাতিয়ানী গ্রামের রহিমা বেগম ও হাছিনা বেগম। প্রত্যেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখতে ভোট চাইছেন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে মনোনীত হয়েছেন আবদুল আউয়াল ও মাহবুবুল আলম পাটোয়ারী।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে’।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম ভুঁইয়া শনিবার বলেন, ‘নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে’।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর