April 5, 2026, 10:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কোম্পানীগঞ্জে স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী

কোম্পানীগঞ্জে স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড করালিয়া এলাকার জীবন আরা মঞ্জিলে স্ত্রী জাকিয়া বেগম রোকসানা ও তার লোকজন গত বৃহস্পতিবার গভীর রাতে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তার স্বামী  রহিম উল্যাহ মঞ্জুকে। স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায়  স্বামী মঞ্জুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল শুক্রবার ভোরে স্বামী মঞ্জুর লাশ ফেনী সদর হাসপাতালে রেখে তার স্ত্রী ও স্ত্রীর স্বজনরা পালিয়ে যায়। এঘটনার সাথে জড়িত সন্দেহে  জীবন আরা মঞ্জিলের গার্ড নজরুল ইসলামকে শুক্রবার বিকেলে পুলিশ আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পুলিশ ঘটনাস্থল মঞ্জুর বাসা থেকে রক্তমাখা একটি কম্বল,একটি দা ও একটি মরিচ বাটা শিল উদ্ধার করে। মঞ্জুর স্বজনরা জানান, ইতোপূর্বেও তার স্ত্রী রোকসানা তাকে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছিল। মঞ্জু অনেকদিন পর্যন্ত নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানায়।
পুলিশ ও জীবন আরা মঞ্জিলের গার্ড নজরুলের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাড়া টিয়া সিএনজি অটোরিকশা চালক রহিম উল্যাহ মঞ্জু ও তার স্ত্রী জাকিয়া বেগম রোকসানা ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এরপর জাকিয়া বেগম রোকসানা তার ভাই  মিলন ও বোনের ছেলেকে সংবাদ দিয়ে ঐ বাসায় এনে বৃহস্পতিবার গভীর রাতে তারা সকলে মিলে রহিম উল্যাহ মঞ্জুকে কুপিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত মঞ্জুর স্ত্রী রোকসানা বসুরহাট খাজা মার্কেটের ২য় তলায় ফিজিও থেরাপি সেন্টারে কাজ করে।
নিহত রহিম উল্যাহ মঞ্জু সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের জুনাহাজি বাড়ির মৃত কোরবান আলীর ছেলে। নিহত মঞ্জুর দশম শ্রেণীতে পড়–য়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জাকিয়া বেগম রোকসানা কবিরহাট উপজেলার  ঘোষবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আলতু সর্দার বাড়ির জায়েদল হকের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, শুক্রবার বিকেল তিন টায় ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের বিষয়টি তাকে অবগত করলে তিনি ঘটনারস্থলে গিয়ে রক্তমাখা কম্বল, দা ও মরিচ  পেসার শিল উদ্ধার করে আনেন। বাসার দেয়ালে রক্তের ছোপ-ছোপ দাগ পাওয়া গেছে। নিহত মঞ্জুর স্ত্রী ও ছেলে, মেয়েসহ সবাই পলাতক রয়েছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর