April 2, 2026, 7:24 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট  প্রতিনিধিঃ
সিলেটে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে হুসাইন আল জাহিদ নামের এক ছাত্রলীগ কর্মী
খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর উপশহরে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ওসমানী হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর উপশহরস্থ সরকারি তিব্বিয়া কলেজের সামনে দিয়ে কয়েকজন বন্ধুর সাথে হেঁটে যাচ্ছিলেন হুসাইন আল জাহিদ। এসময় জাকারিয়া মাহমুদ গ্রুপের ১৪-১৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। জাহিদের তলপেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান জাহিদ। হামলায় ছাত্রলীগের আরো ৩ কর্মী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মহানগর পুলিশের শাহপরান থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘খুনের সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। একইসাথে খুনের মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।’জাহিদ সিলেট নগরীর তেররতন সৈদানিবাগ ১৯/৩৭ নং বাসার কামাল মিয়ার ছেলে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর