April 16, 2026, 8:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যাবেন খালেদা জিয়া

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যাবেন খালেদা জিয়া

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি এখনও না পেলেও প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি; দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে যাবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিয়ে ফখরুল বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি আমরা করতে চাই। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব বলেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি তারা এখনও পাননি। তবে ‘যথাসময়ে’ সেই অনুমোদন পেয়ে যাবেন বলে আশা করছেন। বিএনপি তাদের ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি হিসেবে গতকাল বুধবার সমাবেশের অনুমতি চাইলেও কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলায় তা পিছিয়ে ১২ তারিখের জন্য নতুন আবেদন করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের ওই সমাবেশ ‘সফল করতে’ গতকাল বুধবার বিএনপি ও সহযোগী সংগঠন এবং ঢাকার পাশের জেলা নেতাদের নিয়ে এক যৌথ সভার পর এই ব্রিফিংয়ে আসেন মির্জা ফখরুল। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। কারণ কমনওয়েথ পার্লামেন্টারি কনফারেন্সের কথা বলে আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। আমরা আশা করব, এই সমাবেশের অনুমতি যথা সময়ে দেবেন। আর তাতে সরকারের সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা (সরকার) সব সময়ই বলে থাকেন যে, তারা কোনো বাধা দেন না, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের ও রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের স্বাধীনতায় তারা বিশ্বাস করেন। গতকালও (গত ঙ্গলবার) তাদের (ক্ষমতাসীন দল) একজন নেতা বলেছেন, যে তারা বাধা দেননি এবং এই ধরনের সমাবেশে কোনো বাধা নেই। আমরা আশা করব, তাদের এই কথাগুলো সত্য প্রমাণিত হবে। অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, ঢাকা জেলার হাজী আবু আশফাক, মুন্সিগঞ্জের আবদুল হাই, কামরুজ্জামান রতন, টাঙ্গাইলের শামসুল আলম তোহা, মানিকগঞ্জের মইনুল ইসলাম শান্ত, গাজীপুরের ফজলুল হক মিলন, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, হাসানউদ্দিন সরকার, নরসিংদীর খায়রুল কবীর খোকন, নেসারউদ্দিন সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর