April 7, 2026, 10:00 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ইবি শিক্ষার্থীর অনশন স্থগিত

ইমানুুল সোহান ইসলামী বিশ্ব বিদ্যালয় প্রতিনিধিঃ
বিশ্ব বিদ্যালয়ে জীবন দিতে আসিনি, জীবনকে নতুন ভাবে গড়তে এসেছি। বন্ধুর লাশের ভার আর সইতে পারছি না। উঁচু ভবন নয়, উঁচু উঁচু মানের সেবা চাই বিশ্ব বিদ্যালয়ের মেডিকেলে।’ লেখাটি ছিল ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র দেয়ালে। একজন শিক্ষার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতের লেখা ‘দর্শনের দারিদ্র্য’ বইটি হাতে নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পাদদেশে আমরণ অনশনে নেমেছিল।
সোমবার বেলা বারোটায় হেমন্তের অগ্নিঝড়া রোদ্র্যে তাকে দেখা গেল এ আমরণ অনশনে।বিশ্ব বিদ্যালয়ের মেডিকেলে একজন করে ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট ও  সাইকিয়াট্রিস্ট নিয়োগের দাবিতে তার এ অনশন। আমরণ অনশনকারী ছাত্রের নাম তানবীর হাসান লিংকন। সে বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান অসুস্থতা ও হতাশার কারণে আত্মহত্যা করেছিল। আত্মহননের পর আজ ক্যাম্পাস চালুর পরেই সে এই আমরণ অনশন শুরু করে। এর আগেও গত এক বছরে প্রেমজনিত ও অসুস্থতার কারনে চার শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ কোন সচেতনতামূলক সভা-সেমিনার, বিশ^বিদ্যালয়ের মেডিকেলে কোন সাইক্লোজিস্ট ও সাইকিয়াট্রিস্ট  নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা বেছে নিচ্ছে আত্মহত্যার মতো ভয়ানক পথ। এ কারণে বিশ্ব বিদ্যালয়ের মেডিকেলে একজন করে ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট ওসাইকিয়াট্রিস্ট  নিয়োগের দাবিতে লিংকন আমরণ অনশন শুরু করে। এসময় লিংকন বলে, বিশ্ব ‘বিদ্যালয় কর্তৃপক্ষ আমার এ দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাবো।’ পোস্টারে আরো লেখা ছিল ‘উচ্চ শিক্ষাঙ্গনে আত্মহত্যার মিছিল আর যেন দীর্ঘ না হয়। বিশ^বিদ্যালয়ের মেডিকেলের ডাক্তাররা আরও মানবিক ও আন্তরিক হবে কবে?’
অনশন চলাকালে তার সাথে একাত্মতা ঘোষণা করেন সর্বশেষ আত্মহননকারী আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসানের সহপাঠীরা। তারা জানান, ‘গত বৃহস্পতিবার মেধাবী ছাত্র নাজমুল শারীরিক ও মানসিক নানা অসুস্থতার কারনে চরম দুশ্চিন্তাগ্রস্থ ও হতাশায় আত্মহননের পথ বেছে নেয়। আজ এই আমরণ অনশনে আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে।
পরে দুপুর দেড়টার দিকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান অনশনে উপস্থিত হয়ে তার দাবী সমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলে, তিনি প্রায় ২ ঘন্টা পর অনশন স্থগিত করেন। এসময় তিনি বলেন, বিশ্ব বিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। দ্রুত সময়ের ভেতর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর