March 23, 2026, 3:35 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বান্দরবানে বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ফানুশবাতি উড়ানো , মহারথের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রিমন পালিত  বান্দরবান প্রতিনিধি:

বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবানে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবানের পুরাতন বোমাং রাজবাড়ি

প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ফানুশ উৎসর্গ ও মহামঙ্গল রথের শুভ উদ্বোধন করেন , এরপরপরই বিভিন্ন পাড়া ও গ্রামে উত্তোলন করা হয় আকর্ষনীয় ফানুশ বাতি।পরে অনুষ্ঠানস্থলে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় মারমা,চাকমা,ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টির শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ,বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং, উৎসব উদযাপন কমিটির সভাপতি তিং তিং ম্যা ,সাধারণ সম্পাদক মং মং সিং মার্মাসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

আজ ২৪ অক্টোবর সন্ধ্যায় মহামঙ্গল রথযাত্রা আর সবশেষে ২৫ অক্টোবর বৃহস্পতিবার বান্দরবানের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ শেষে রাত ১২টায় শঙ্খ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের তিনদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর