March 23, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেরপুরে শিশু অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শেরপুরে শিশু অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেরপুর সদরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। জেলা শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। শেরপুর আদালতের বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, দ-িত মজিবর রহমান (২৫) শেরপুর সদরের চক আন্ধারিয়া গ্রামের কতুব আলীর ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পিপি কিবরিয়া মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২৯ জুলাই ঈদুল ফিতরের দিন দুপুরে স্থানীয় ওই মাদ্রাসা ছাত্রী (১৩) তার খালার বাড়ি যাচ্ছিল। এ সময় আমতলী এলাকা থেকে মজিবর রহমান মেয়েটিকে অপহরণ করে অন্যত্র নিয়ে ধর্ষণ করে। এরপর ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খেঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে তার বাবা বাদী হয়ে ৫ অগাস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে আদালতের নির্দেশে থানায় মামলা হয়। পুলিশ ২১ সেপ্টেম্বর আসামি মজিববরকে গ্রেফতার করে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ২৩ সেপ্টেম্বর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং ওইদিনই তার মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। মজিবর রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান আদালতে অবিযোগপত্র দাখিল করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর