March 23, 2026, 12:48 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুড়িগ্রামে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব

আরিফুর ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে কুড়িগ্রামের বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা । এ উপলক্ষে পূজা মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলার আনন্দ উল্লাস। হিন্দু নারীরা প্রতিমাকে সিঁদুর পরিয়ে দিয়ে একে অপরে সিঁদুর খেলায় মেতে উঠেন। চলে ঢাকের তালে তালে নাচ-গান। পাঁচ দিনের বাধভাঙ্গা আনন্দ শেষে বিজয়া দশমির দিনে ভক্তরা ছিল অশ্রুসিক্ত। গত ১৫ অক্টোবর মহালয়াতে ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যালোকে আসেন মা দূর্গাদেবী এবং স্ব¦র্গালোকে ফিরে যায় দোলায় (পালকি) করে। মহাষষ্ঠী,মহাসপ্তমী ,মহাষ্ঠমী, মহা নবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। এবার কুড়িগ্রাম জেলায় ৫৩৪ টি পূজা মন্ডপে করা নিরাপত্তায় এ উৎসব পালিত হয়। ঢাক ঢোল, কাসর আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত ছিল মন্ডপগুলো। হৃদয়ে বেদনা থাকলেও রঙ্গিন মুখে দেবীকে বিদায় জানাতে ভক্তরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেন। সবশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর