April 13, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আমার কিছু পাগলামি দেখতে পাবেন: আসিফ

আমার কিছু পাগলামি দেখতে পাবেন: আসিফ

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আজকাল শিল্পীরা নিজের গানে নিজেই মডেল হচ্ছেন। এর বাইরে নন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তিনি বরং এক ধাপ এগিয়ে, কারণ অন্যের গানেও মডেল হয়েছেন। আবারও নতুন চমক নিয়ে আসছেন আসিফ। এবার নাকি ব্যতিক্রমী ‘লুক’ নিয়ে আসছেন নিজের নতুন গানের ভিডিওতে।

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) সত্ত্বাধিকারী ধ্রুব গুহ জানান, ‘নেই প্রযোজন’ শিরোনামের গানের ভিডিওতে আসিফ হাজির হচ্ছেন প্রেমিক পাগল রকস্টারের ভুমিকায়।

নিজের নতুন ‘লুক’ নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেছেন- ‘এ রকম লুকে দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামি দেখতে পাবেন। সত্যি বলতে, বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা ও তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা উপভোগ করবে গানটি।’

‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’Ñএমন কথার গানটি লিখেছেন গোলাম কবির রনি। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। কণ্ঠ যথারীতি আসিফের।

‘নেই প্রযোজন’ গানটির শুটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে সুস্মিতা সিনহাকে। অচিরেই প্রকাশ হবে গান ও ভিডিও।

Share Button

     এ জাতীয় আরো খবর