March 23, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভক্তদের কাদিয়ে বিদায় নিলেন মা দূর্গা নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের সমাপ্তি

নাটোর প্রতিনিধি:

নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে ও ধূমধামের সাথে মা দূর্গার বিসর্জন দেওয়া হলো। এর মাধ্যমে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।
গত শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল থেকে নাটোরের বড়াইগ্রাম,গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, নলডাঙ্গা ও সদরের বিভিন্ন যায়গায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহরের বিভিন্নœ ম-পের প্রতিমা জাকজমকপূর্ণভাবে নিয়ে গিে নির্দিষ্ট স্থানে বিসর্জন করা হয়। বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন পূজা ম-প থেকে গাড়িতে করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন পুণ্যার্থীরা। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জেলায় ৩৭১ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে শেষ হলো প্রতিমা বিসর্জন।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর